আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে দেয়া এক ভাষণে ট্রাম্প বলে, ‘ইরানকে ট্রাম্প প্রণালী—মানে, হরমুজ—খুলে দিতে হবে।’
ট্রাম্পের এ মন্তব্যে রীতিমতো হাসির রোল পড়ে যায়। এরপর ক্ষমা চাওয়ার ভান করে সে বলে, ‘ক্ষমা করবেন। আমি খুবই দুঃখিত। কী ভয়ানক একটা ভুল।’
এরপর স্পষ্ট করে বলে, ‘ভুয়া খবরগুলো বলবে, ‘তিনি ভুলবশত বলে ফেলেছেন’—না, আমার ক্ষেত্রে কোনো ভুল হয় না, খুব বেশি হয় না। যদি হতো, তাহলে এটা একটা বড় খবর হতো।
ট্রাম্পের এই মন্তব্যটি এমন সময়ে এলো যখন পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের একটি প্রধান কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। গত মাসের শেষদিন ইরানে ইসরাইল ও আমেরিকার আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন পরই প্রণালীর নিয়ন্ত্রণ নেয় ইরানের সামরিক বাহিনী।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে সরবরাহ করা মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবহন হয়। সংঘাতের আগে গুরুত্বপূর্ণ এই জলপথটি সম্পূর্ণ উন্মুক্ত ছিল। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে প্রাণালীটি কার্যত বন্ধ করে দেয় ইরান। যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্যে এক ঐতিহাসিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
Your Comment